চট্টগ্রামে ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের কোর সভা অনুষ্ঠিত (১৭ ফেব্রুয়ারি ২০২৬)

চট্টগ্রামে ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের কোর সভা অনুষ্ঠিত (১৭ ফেব্রুয়ারি ২০২৬)

সভায় মাতৃভাষা দিবস পালন, গ্র্যান্ড ইফতার ও নতুন কমিটি ঘোষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

চট্টগ্রাম: ডিইসি -এর কোর সদস্য এবং নির্ধারিত কয়েকজন সাধারণ সদস্যদের অংশগ্রহণে গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের আসন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ কার্যক্রমকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিবছরের ন্যায় এ বছরও আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে ডিইসি। এ উপলক্ষে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে, যেখানে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্ঘ সেন এবং কমিটি সদস্য হিসেবে রয়েছেন জায়েদ কাজী ও ইহতেশাম উদ্দিন আহমেদ।

এছাড়া চট্টগ্রাম নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে ডিইসি গ্র্যান্ড ইফতার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত আয়োজনে ডিইসি’র সকল একটিভ, ইনেক্টিভ ও সাবেক সদস্যদের উপস্থিতি কামনা করা হয়েছে। এ উপলক্ষে গঠিত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিইসির সিনিয়র এক্সিকিউটিভ সদস্য ও আয়কর আইনজীবী আজম শাহ্।

সভায় ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা ও অনুমোদনের সিদ্ধান্তও গৃহীত হয়। ডিইসি গ্র্যান্ড ইফতারের দিনই নতুন কমিটির ঘোষণা প্রদান করা হবে এবং পরবর্তীতে শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে। নতুন কার্যকরী কমিটি গঠন ও যাচাই-বাছাইয়ের লক্ষ্যে একটি পৃথক সাব-কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সম্ভাব্য আগামী এপ্রিল মাসে নতুন কমিটির উদ্যোগে একটি লিডারশিপ ট্যুর ও ঈদ পুনর্মিলনী আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

সভা শেষে সুদূর যুক্তরাজ্যের লন্ডন থেকে আগত ডিইসি’র কোর সদস্য লোপামুদ্রা নন্দীকে ফুলেল শুভেচ্ছা ও গিফট হ্যাম্পারের মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে কেক কাটার মাধ্যমে আশরাফুল ইসলাম ও সাখাওয়াত মিশকাতের (জানুয়ারি মাস) জন্মদিন উদযাপন করা হয়।

সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের প্রত্যয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।