ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি) এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা ।

ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি) এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা ।

নগরীর আগ্রাবাদস্থ লেমনগ্রাস রেস্টুরেন্টে (মার্চ, ২০২৬ ইং) ক্যারিয়ার, দক্ষতা উন্নয়ন ও সামাজিক নেতৃত্ব বিকাশ ভিত্তিক পুরস্কার প্রাপ্ত সংগঠন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি) এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সোমেন কানুনগোর সভাপতিত্বে ও সাধারণ সদস্য ইহতেশাম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এবং বিভিন্ন প্রথিতযশা ব্যক্তিগণের উপস্থিতিতে ২০২৬-‘২৭ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়।

২০২৬-‘২৭ কার্যবর্ষের কমিটিতে সভাপতি তানজিলা আক্তার, সহ সভাপতি আশরাফুল ইসলাম ও সায়মা খন্দকার নমি, সাধারণ সম্পাদক ইহতেশাম উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদককরআইনজীবি মোঃ আলী আজম শাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এর নাম ঘোষণা করা হয়।

এছাড়াও নতুন এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন – যুগ্ম সাধারণ সম্পাদকহিসেবে ফাহিম বিন রহমান ও মোঃ আল ফারাবি; যুগ্ন অর্থ সম্পাদক রাজদীপ দাশ; প্রোগ্রাম কোঅর্ডিনেটর এমরান আহমেদ তামিম; সহকারী প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ আরিফুর রহমান নয়ন; মেম্বারশিপ কোঅর্ডিনেটর মোঃ সাজ্জাত হোসেন নাঈম; সহকারী মেম্বারশিপ কোঅর্ডিনেটর অর্ঘ্য সেন; ওয়ার্কশপ কোঅর্ডিনেটর হিসেবে পাপ্পু দে ও কাজী মোহাম্মদ জায়েদ; ইন্টারন্যাশনাল স্টাডি ও অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে লোপামুদ্রা নন্দী (যুক্তরাজ্য), বসুন্ধরা দাশ অভি (গণপ্রজাতন্ত্রী চীন) ও শওকত আলী (যুক্তরাষ্ট্র) এবং প্রেস ও পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসাইন মিশকাত।

উক্ত ঘোষণা অনুষ্ঠানে অতিথিগণের মধ্যে – র‍্যানকন গ্রুপের রিয়েল এস্টেট ও সি-ফিশিং খাতের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর শাহরিয়ার রিমন, বিএসআরএম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (মানবসম্পদ) জনাব মামুনুর রহমান, লায়ন্স ইন্টারন্যাশনালের রিজিওন চেয়ারপারসন ও অ্যাপ্রোচ পিআর গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী লায়ন শাহেলা আবেদিন, ইউসেপ বাংলাদেশের সিনিয়র ট্রেইনার ও ডিইসি’র সাবেক প্রেসিডেন্ট এডভাইজার জনাব আব্দুল মান্নান আসিফ, আর্জাস গ্রুপের চেয়ারম্যান জনান জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইএসপিএস সেলের সমন্বয়ক জনাব এএসএম মইন উদ্দিন, ডিইসি’র মেম্বারশীপ ও কমিউনিকেশন উইং এর সম্মানিত পরিচালক শুভাশিষ ভট্টাচার্য, আইকনিক ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াহেদ মুরাদ এবং দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক ও ডিইসি’র সাবেক সদস্য আকমল হোসেন সহ সংগঠনের বিভিন্ন এডভাইজার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিগণ ডিইসি’র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানান, পাশাপাশি – সংগঠনের অতীত কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের দক্ষ ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশে কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশ ব্যপী ছড়িয়ে দেয়ার আশা প্রকাশ করেন।

কমিটি ঘোষণা পরবর্তী ডিইসি’র সাবেক সভাপতি ও নতুন কার্যকরী কমিটির নির্বাচিত প্রেসিডেন্ট এডভাইজার জনাব সৈকত বিশ্বাংগ্রী নতুন কমিটি কে স্বাগত জানান এবং সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

– ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি) প্রেস উইং