ডিইসি’র গ্র্যান্ড ইফতার ২০২৬ অনুষ্ঠিত

ডিইসি’র গ্র্যান্ড ইফতার ২০২৬ অনুষ্ঠিত

ডিইসি’র গ্র্যান্ড ইফতার ২০২৬ অনুষ্ঠিত: আগ্রাবাদে তারুণ্য, নেতৃত্ব ও পেশাজীবীদের মিলনমেলা

চট্টগ্রাম, ১০ মার্চ ২০২৬:
ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বিকাশ ও সামাজিক নেতৃত্ব গঠনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি)-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড ইফতার ২০২৬। নগরীর আগ্রাবাদস্থ লেমনগ্রাস রেস্টুরেন্টে আয়োজিত এই আয়োজনে ডিইসি সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইসি’র সাবেক সভাপতি সৈকত বিশ্বাংগ্রী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সদস্য ইহতেশাম উদ্দিন আহমেদ। ইফতার আয়োজনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী আলী আজম শাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের কর্পোরেট ও উন্নয়ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন র‍্যানকন গ্রুপের রিয়েল এস্টেট ও সি ফিশিং খাতের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন, ডিইসি’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সোমেন কানুনগো, বিএসআরএম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (মানবসম্পদ) মামুনুর রহমান, লায়ন্স ইন্টারন্যাশনালের রিজিওন চেয়ারপারসন ও অ্যাপ্রোচ পিআর গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন শাহেলা আবেদিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সিনিয়র ট্রেইনার ও ডিইসি’র সাবেক প্রেসিডেন্ট অ্যাডভাইজার আব্দুল মান্নান আসিফ, আর্জাস গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইএসপিএস সেলের সমন্বয়ক এএসএম মইন উদ্দিন, আইকনিক ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াহেদ মুরাদ এবং দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক ও সাবেক ডিইসি সদস্য আকমল হোসেন।

অনুষ্ঠানে ডিইসি’র নির্বাহী ও সাধারণ সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

ডিইসি’র এই আয়োজনটি শুধু একটি ইফতার অনুষ্ঠানই নয়, বরং তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।